Howrah Shootout | পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রোমোটারকে খুন! সাতসকালে হাড়হিম কাণ্ড হাওড়ায়

Howrah Shootout | পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রোমোটারকে খুন! সাতসকালে হাড়হিম কাণ্ড হাওড়ায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাতসকালে গুলির শব্দে কেঁপে উঠল হাওড়ার গোলাবাড়ি এলাকা (Howrah Shootout)। রমজানের পবিত্র ভোরে যখন শহর সবে জেগে উঠছে, ঠিক তখনই পিলখানায় এক তরুণকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করল দুই দুষ্কৃতী। মৃত তরুণের নাম শফিক খান (২৭)। পেশায় তিনি প্রোমোটার ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে, যা দেখে শিউরে উঠছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন শফিক। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পিলখানা মোড়ে হারুন ও রোহিত নামে দুই তরুণের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা যায়। কথা বলতে বলতেই আচমকা আগ্নেয়াস্ত্র বের করে শফিকের মাথা ও বুক লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা। রাস্তায় লুটিয়ে পড়েন শফিক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতের ভাই জাহিদ খানের অভিযোগ, হারুন ও রোহিত এলাকার পরিচিত জেল ফেরত অপরাধী। প্রোমোটারির টাকা নিয়ে বিবাদের জেরেই ওরা শফিককে পরিকল্পিতভাবে খুন করেছে।

১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ রুস্তম খান ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘শফিক এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত ছিল। ভরা রাস্তায় এভাবে খুনের ঘটনা আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।’

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রোমোটারি সংক্রান্ত পুরোনো শত্রুতা বা আর্থিক লেনদেনের বিবাদ থেকেই এই খুন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ভরা রাস্তায় এই প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *