Highway accident on Joyee Setu | জয়ী সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন হলদিবাড়ির যুবক ও হোমগার্ড

Highway accident on Joyee Setu | জয়ী সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন হলদিবাড়ির যুবক ও হোমগার্ড

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


হলদিবাড়ি: জয়ী সেতুতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা (Highway accident on Joyee Setu)। মৃত্যু হলো এক পুলিশকর্মী এবং হলদিবাড়ির এক যুবকের। মৃতদের নাম রবি সরকার এবং হামিদুল হক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রের খবর, হলদিবাড়ি (Haldibari) ব্লকের কাশিয়াবাড়ির বাসিন্দা রবি সরকার চ্যাংরাবান্ধায় (Changrabandha) তাঁর শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান সেরে শনিবার সকালে বাইক নিয়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে চ্যাংরাবান্ধা পানিশালার বাসিন্দা হামিদুল হকের সঙ্গে তাঁর দেখা হয়। হামিদুল পেশায় একজন হোমগার্ড এবং তিনি হলদিবাড়ি থানায় ডিউটিতে যোগ দেওয়ার জন্য বের হয়েছিলেন। রবির বাইকেই লিফট নিয়েছিলেন হামিদুল।

সকাল নাগাদ জয়ী সেতুর মাঝামাঝি এলাকায় পথচারীরা রক্তাক্ত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখেন। পাশে দুমড়ে-মুচড়ে পড়েছিল বাইকটি। স্থানীয়দের চিৎকার ও তৎপরতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের অনুমান, দ্রুতগতির কোনও অজ্ঞাতপরিচয় ডাম্পার পেছন থেকে বাইকটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *