Harishchandrapur | সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা হাসপাতালে

Harishchandrapur | সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা হাসপাতালে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হরিশ্চন্দ্রপুর: তিনদিনের সদ্যোজাতের মৃত্যুতে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে(Harishchandrapur)। চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। রবিবার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান সদ্যোজাতের পরিজনেরা। ঘটনার খবর পেয়ে হাজির হয় হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) থানার পুলিশবাহিনী। জানা গেছে, হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামের বাসিন্দা মানিক দাসের স্ত্রী নেহা বিশ্বাস গত ৩১ তারিখ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে শিশু সন্তানের প্রসব করেন। সন্তান সুস্থ স্বাভাবিকই ছিল। রবিবার সকালে হঠাৎ অবস্থা গুরুতর হয়। সেই সময় চিকিৎসককে জানালে চিকিৎসক দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।
যদিও হাসপাতাল সূত্রে খবর, ডাক্তারের নিষেধ সত্ত্বেও নাকি বাইরের দুধ খাওয়ানো হয়েছিল ওই শিশুটিকে। সেই দুধ গলায় আটকে মৃত্যু হয় শিশুটির। প্রসূতি নেহা দাসের মামা সান্টু দাস জানান, শিশুটিকে বাইরের দুধ এনে খাওয়ানো হয়নি। সময় মতো চিকিৎসা করলে হয়তো বেঁচে যেত শিশুটি। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত ব্লক মেডিকেল অফিসার ডঃ ছোটন মণ্ডল বলেন, বাড়ির লোকজনদের সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার করা হয়নি। বাইরে থেকে ওই বাচ্চাকে দুধ খাওয়ানোর ঘটনাও তিনি শুনেছেন বলে জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *