Harishchandrapur | পণের দাবি, পুত্র সন্তানের জন্য চাপ! বধূর ঝুলন্ত দেহ উদ্ধারে উঠল খুনের অভিযোগ

Harishchandrapur | পণের দাবি, পুত্র সন্তানের জন্য চাপ! বধূর ঝুলন্ত দেহ উদ্ধারে উঠল খুনের অভিযোগ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


হরিশ্চন্দ্রপুর: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উঠল খুনের অভিযোগ। মৃতার নাম আয়েশা খাতুন (২২)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগরের মিশ্রপাড়া এলাকায়। প্রায় এক বছর আগে গোবরা রশিদপুর এলাকার শেখ দিলোর সঙ্গে বিয়ে হয় আয়েশার। বিয়ের সময় নগদ টাকা এমনকি মোটরবাইক যৌতুক হিসেবে দেওয়া হয়।

অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকেরা আরো পণের জন্য চাপ দিতে আয়েশাকে। টাকা আনতে বলত বাপের বাড়ি থেকে। স্বামী ভিন রাজ্যে কাজ করে। বেশির ভাগ সময় বাইরে থাকে। সেই সুযোগে শ্বশুরবাড়ির লোকেরা ক্রমাগত অত্যাচার চালাত তার উপরে। এমনকি বিয়ের এক বছর হতে চলায় পুত্র সন্তান ধারণের জন্য চাপ দেওয়া হত। এই অশান্তির মাঝে বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত গৃহবধুর নাকের পাশে ছিল রক্তের দাগ। তার বাবার বাড়ির লোকেদের অভিযোগ, শশুর ,শাশুড়ি, ননদ, ভাসুর সকলে মিলে তাকে খুন করে তারপর ঝুলিয়ে দিয়েছে। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃত গৃহবধুর দাদু শেখ সাব্বির বলেন, ‘বিয়ের পর থেকেই ওকে শারীরিক মানসিক অত্যাচার করা হতো। আমরা এর সঠিক নিরপেক্ষ তদন্ত চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *