Harishchandrapur | ৫ কোটির ঋণ আটকে রাখার অভিযোগ, হরিশ্চন্দ্রপুরে ব্যাংক ঘেরাও করে স্বনির্ভর গোষ্ঠীর বিক্ষোভ

Harishchandrapur | ৫ কোটির ঋণ আটকে রাখার অভিযোগ, হরিশ্চন্দ্রপুরে ব্যাংক ঘেরাও করে স্বনির্ভর গোষ্ঠীর বিক্ষোভ

শিক্ষা
Spread the love


হরিশ্চন্দ্রপুর: দীর্ঘ ছয় মাস ধরে ঋণের আবেদনপত্র (Mortgage Challenge) আটকে রাখার প্রতিবাদে সোমবার রণমূর্তি ধারণ করলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক (Harishchandrapur) এলাকার বারদুয়ারি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গেট বন্ধ করে বিক্ষোভ দেখান কয়েকশো মহিলা সদস্য। তাঁদের অভিযোগ, টালবাহানার জেরে প্রায় ১৩৭টি স্বনির্ভর গোষ্ঠীর ঋণের ফাইল পড়ে রয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।

বিক্ষোভকারীদের দাবি, গত ৬ মাস ধরে বারদুয়ারি এলাকার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ ঋণের বিষয়ে কোনো সদুত্তর দিচ্ছে না। ঋণ না পাওয়ায় গোষ্ঠীগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও ব্যবসা থমকে গিয়েছে। আন্দোলনকারী নেত্রী তাপসী রায় বলেন, “আমাদের ১০০-র বেশি ফাইল জমা দেওয়া থাকলেও ব্যাংক সেগুলো আটকে রেখেছে। কবে লোন পাব কেউ জানে না। বাধ্য হয়েই আমরা আজ ব্যাংক ঘেরাও করেছি। দ্রুত লোন না ছাড়লে আমরা অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসব।”

এদিকে বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ব্যাংকের কাজকর্ম ব্যাহত হয়। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, কর্মী সংকটের কারণে লোনের কাগজপত্র প্রসেসিং করতে দেরি হচ্ছে। তবে দ্রুত লোনগুলি অনুমোদন করার চেষ্টা চালানো হচ্ছে বলে তাঁরা আশ্বাস দিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ (Police) বাহিনী। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের মধ্যস্থতায় বেশ কয়েক ঘণ্টা পর বিক্ষোভ তুলে নেন মহিলারা। তবে ঋণ দ্রুত না মিললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *