Gopal Puja Siliguri | দেশভাগের স্মৃতি ও ৭৬ বছরের ঐতিহ্য, শিলিগুড়ির দে বাড়িতে আজও অমলিন দোল উৎসবে গোপাল পুজো

Gopal Puja Siliguri | দেশভাগের স্মৃতি ও ৭৬ বছরের ঐতিহ্য, শিলিগুড়ির দে বাড়িতে আজও অমলিন দোল উৎসবে গোপাল পুজো

খেলাধুলা/SPORTS
Spread the love


শিলিগুড়িঃ শিলিগুড়ির দোল পূর্ণিমা মানেই রঙের উৎসবের মাঝে এক টুকরো সাবেকিয়ানা। শহরের দে বাড়িতে গত ৭৬ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে ঐতিহ্যবাহী গোপাল পুজো (Gopal Puja Siliguri)। অবিভক্ত বাংলার পাবনা জেলার উল্লাপাড়া থানার আদি ভিটেতে এই পুজোর সূচনা হলেও, ১৯৬৮ সালে সপরিবারে শিলিগুড়িতে চলে আসার পর থেকে এখানেই শিকড় গেড়েছে এই পারিবারিক উৎসব।

অধিবাস ও নেড়া পোড়ানোর মাধ্যমে শুরু হওয়া এই চারদিনব্যাপী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হলো সুসজ্জিত চৌদলে গোপালের ‘নগর কীর্তন’। ঢাক-করতালের শব্দে পাড়া পরিক্রমা শেষে বিশেষ গানের মাধ্যমে গোপালকে পুনরায় মন্দিরে প্রবেশ করানো হয়। প্রতি বছর নতুন মাটির গোপালের পাশাপাশি পারিবারিক পিতলের বিগ্রহটিও পূজিত হয়। পুজোর দিনগুলিতে গোপালের তিনবেলা ভোগ, আরতি ও হুলিগান অনুষ্ঠানে সামিল হন আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়াপড়শি। প্রতিদিন শ’য়ে শ’য়ে ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করেন।

বর্তমানে দে পরিবারের ১৩টি শরিক মিলে এই বিশাল আয়োজনের দায়িত্ব সামলান। উল্লেখ্য, পরিবারের নতুন প্রজন্ম স্বতঃস্ফূর্তভাবে চৌদল কাঁধে নিয়ে নগর ভ্রমণে অংশ নিচ্ছে, যা এই প্রাচীন ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম টিকিয়ে রাখার আশ্বাস দিচ্ছে। কেবল ধর্মীয় আচার নয়, দে বাড়ির এই পুজো আসলে পারিবারিক বন্ধন ও হারানো শিকড়ের টানে এক মিলনমেলায় পরিণত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *