Goa Evening membership Fireplace | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

Goa Evening membership Fireplace | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

খেলাধুলা/SPORTS
Spread the love


শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Evening membership Fireplace) লেগে মৃত্যু হয়েছে বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। মাত্র দু’বছর আগে ওই নাইট ক্লাবে রাঁধুনির কাজে যোগ দিতে গিয়েছিলেন সুভাষ ছেত্রী। গতকাল যখন এই ঘটনা ঘটে তখন রান্নাঘরে রান্নার কাজে ব্যাস্ত ছিলেন সুভাষ। বাড়িতে শুধুমাত্র তার মা টঙ্কমায়া ছেত্রী রয়েছেন। গোটা ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েছেন তার মা। সুভাষের দিদি উর্মিলা ছেত্রী জানান, খবর দেখে জানতে পারেন ভাই গুরুতর আহত। পড়ে জানা যায় ঘটনায় মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় ওই নাইট ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তার দিদি। তাদের অভিযোগ, ওই নাইট ক্লাবে সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। যার ফলেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। সরকারকে পুরো বিষয়টি দেখার অনুরোধও জানান তিনি।

শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাব। এই ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ২৫ জনের। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে গোয়ার সরকার। এই দুর্ঘটনায় গোয়ার মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ৫ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছের একটি জনপ্রিয় নাইটক্লাবে পার্টি চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে ক্লাবটি ধোঁয়ায় ঢেকে যায়। নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। বহু মানুষ ভিড়ে ঠাসা সরু পথে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আটকে পড়েন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *