Gazole protest poster | তৃণমূলের চক্রান্ত না কি বিজেপির বিবাদ? গাজোলে বিধায়ক বিরোধী পোস্টার ঘিরে রহস্য

Gazole protest poster | তৃণমূলের চক্রান্ত না কি বিজেপির বিবাদ? গাজোলে বিধায়ক বিরোধী পোস্টার ঘিরে রহস্য

শিক্ষা
Spread the love


গাজোল: বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার আগেই মালদহের গাজোল বিধানসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করল। বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে তাঁর ‘পরিবর্ত’ চেয়ে পোস্টার (Gazole protest poster) পড়ল গাজোল ও আলমপুরের বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার সকাল থেকে এই পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

এদিন গাজোল শহর এবং আলমপুর বাসস্ট্যান্ড এলাকায় বেশ কিছু হলুদ রঙের পোস্টার দেখা যায়। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, ‘গাজোল বিধানসভায় বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চাই’। পোস্টারের নিচে সৌজন্যে ‘ভারতীয় জনতা পার্টি গাজোল বিধানসভা’ লেখা থাকলেও বিজেপির কোনো গোষ্ঠীই এই কাজের দায় স্বীকার করেনি। চিন্ময় বিরোধী গোষ্ঠীর নেতা তথা জেলা কমিটির সদস্য ঠাকুরদাস সরকার জানান, তাঁরা এই কাজের বিষয়ে কিছুই জানেন না। আগে যা বলার ছিল তাঁরা প্রকাশ্যে সভাতেই জানিয়েছেন।

বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন এই ঘটনাকে সরাসরি তৃণমূলের চক্রান্ত বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তৃণমূল দলকে কলঙ্কিত করার চেষ্টা করছে। অন্যদিকে, তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার সরকার পাল্টা বিঁধেছেন বিজেপিকে। তাঁর বক্তব্য, বিজেপির অন্তর্দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট। এটা তাঁদের দলের আদি ও নব্য কোন্দলের ফল, এখানে তৃণমূলের কোনো ভূমিকা নেই।

স্থানীয় বাসিন্দা টোটন মণ্ডল ও রামকুমার মণ্ডলদের কথায়, দুপুরে হঠাৎ করেই পোস্টারগুলি তাঁদের নজরে আসে। তবে কারা এই কাজ করেছে সে সম্পর্কে এলাকাটি অন্ধকারে। নির্বাচনের প্রাক্কালে গাজোল বিজেপির এই ফাটল দলের ভোটব্যাঙ্কে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *