Gaza Peace Deal | ট্রাম্পের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে দাবি! গাজা শান্তি চুক্তি এড়ানোর সম্ভাবনা হামাসের

Gaza Peace Deal | ট্রাম্পের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে দাবি! গাজা শান্তি চুক্তি এড়ানোর সম্ভাবনা হামাসের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের প্রশ্নচিহ্নের মুখে ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি চুক্তি? শোনা যাচ্ছে এমনটাই। সূত্রের খবর, গাজা শান্তি চুক্তিতে (Gaza Peace Deal) অংশগ্রহণ করতে চাইছে না হামাস (Hamas)। মিশরে ট্রাম্পের (Donald Trump) প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে চাইছে না তারা। চুক্তির শর্ত নিয়ে কিছু মতবিরোধের জেরেই দীর্ঘ প্রতীক্ষিত চুক্তির ভবিষ্যৎ হয়ে পড়েছে বলেই খবর।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শান্তি চুক্তির অধীনে হামাসকে গাজা ছেড়ে যাওয়ার পরামর্শকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছে হামাসের নেতারা। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘হামাসের সদস্য হোক বা না হোক, প্যালেস্তিনীয়দের নিজেদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই চুক্তিতে। কিন্তু এই ধরনের শর্ত অযৌক্তিক এবং অর্থহীন।’ তিনি এও বলেন যে, ‘গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আলোচনা আরও কঠিন হবে। কারণ এতে অনেক জটিলতা এবং অসুবিধা রয়েছে।’

এমনকি গাজা শান্তি চুক্তির অন্যতম মূল শর্ত নিরস্ত্রীকরণ নিয়েও সরব হয়েছেন হামাসের এক শীর্ষ কর্তা। তিনি জানিয়েছেন, এই চুক্তিতে বেশকিছু রাজনৈতিক বাধা রয়েছে। হামাস গাজার সরকার থেকে সরে গেলেও নিরস্ত্রীকরণের শর্ত ‘প্রশ্নের বাইরে’।

এদিকে, আগামী দু’দিনের মধ্যে মধ্যপ্রাচ্য সফরের কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যেখানে মধ্যস্থতাকারী দেশগুলির উপস্থিতিতে ইজরায়েল ও হামাসের মধ্যে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার আগেই হামাসের এই সিদ্ধান্তের জেরে গাজার ভবিষ্যৎ কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *