Gasoline Scarcity | দেশে পর্যাপ্ত পেট্রল-ডিজেল মজুত, তেল মজুত করার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করল মন্ত্রক

Gasoline Scarcity | দেশে পর্যাপ্ত পেট্রল-ডিজেল মজুত, তেল মজুত করার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করল মন্ত্রক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  পশ্চিম এশিয়ায় উত্তেজনার জেরে (Iran Israel Battle) হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ভারতের বিভিন্ন প্রান্তে পেট্রল পাম্পে লম্বা লাইন চোখে পড়ছে। বহু মানুষ আতঙ্কে বোতল বা অনিরাপদ পাত্রে জ্বালানি মজুত করতে শুরু করেছেন (Gasoline Scarcity)। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক (Petroleum Ministry) স্পষ্ট জানিয়েছে, দেশে পেট্রল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। অযথা আতঙ্কিত হয়ে তেল মজুত করার প্রয়োজন নেই।

খোলা পাত্র বা প্লাস্টিকের বোতলে পেট্রল-ডিজেল বিক্রি করা আইনত দণ্ডনীয় এবং চরম বিপজ্জনক। কেন্দ্র সমস্ত ডিলারদের সতর্ক করে জানিয়েছে, নিয়মের বাইরে গিয়ে কোনও অনুপযুক্ত পাত্রে জ্বালানি দিলে সংশ্লিষ্ট পাম্প মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি তামিলনাড়ুতে এমন একটি ঘটনায় এক পাম্প মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলেও মন্ত্রক জানিয়েছে।

বাইরে থেকে এলপিজি আমদানিতে কিছুটা সমস্যা হলেও সরকার অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এলপিজি বুকিংয়ের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সরবরাহে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। তবে কোথাও ঘাটতি নেই বলে দাবি করেছে কেন্দ্র। সাধারণ মানুষের প্রতি মন্ত্রকের আর্জি, “একমাত্র প্রয়োজন থাকলেই সিলিন্ডার বুকিং করুন।”

সরকার পুনরায় আশ্বস্ত করেছে যে, দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি না করার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *