Gangarampur | শাড়ি কেনার টাকা দিতে দেরি, অভিমানে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী!

Gangarampur | শাড়ি কেনার টাকা দিতে দেরি, অভিমানে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী!

খেলাধুলা/SPORTS
Spread the love


জয়ন্ত সরকার,গঙ্গারামপুর: অনলাইনে শাড়ি কেনার টাকা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল দাদুর। আর সেই অভিমানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল একাদশ শ্রেণির এক ছাত্রী। মৃতার নাম বিচিত্রা রায় (১৮), বাড়ি গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর গ্রামে। সে স্থানীয় কাঁটাবাড়ি আদিবাসী হাইস্কুলে একাদশ শ্রেণিতে পাঠরতা ছিল। মৃতা বিচিত্রা রায়ের বাবা মা না থাকায় সে ছোট থেকেই মল্লিকপুরে অবস্থিত তার দাদুর বাড়িতে থাকত বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মল্লিকপুর এলাকার ওই ছাত্রী শুক্রবার দুপুরে অনলাইনে একটি শাড়ি কেনার টাকা চায় তার দাদুর কাছে। দাদু একটু পরে টাকা দেওয়ার কথা বলতেই, অভিমানে ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই স্কুল ছাত্রী। বিষয়টি পরিবারের লোকদের নজরে আসতেই তড়িঘড়ি ওই ছাত্রীকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্তের পরে আজকে দেহটি পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *