Gangarampur | গঙ্গারামপুরে সিম কার্ড জালিয়াতির পর্দাফাঁস! সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তরুণ  

Gangarampur | গঙ্গারামপুরে সিম কার্ড জালিয়াতির পর্দাফাঁস! সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তরুণ  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গঙ্গারামপুর: সিম কার্ড জালিয়াতির (Sim card fraud) পর্দাফাঁস গঙ্গারামপুরে (Gangarampur)। অভিযান চালিয়ে এক তরুণকে গ্রেপ্তার করেছে সিবিআই। উদ্ধার করা হয়েছে বেশ কিছু সিম কার্ড সহ নথি। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

জানা গিয়েছে, ধৃত তরুণের নাম চিন্ময় সরকার। গঙ্গারামপুর থানার সাহারা পাড়ার বাসিন্দা তিনি। প্রানসাগর বাজারে তাঁর একটি দোকান রয়েছে। সেখানে ২০১২ সাল থেকে মোবাইল সহ সিমকার্ডও বিক্রি করে থাকেন চিন্ময়। কিন্তু শনিবার সকাল ১০টা নাগাদ তিনটি গাড়ি এসে হাজির প্রানসাগর বাজারে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন আধিকারিক গাড়ি থেকে নেমে সোজা চিন্ময়ের মোবাইলের দোকানে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যে সিআরপিএফ ও আরপিএফ জওয়ানরা দোকানটি ঘিরে ফেলেন। কিছুক্ষণ পর এলাকার মানুষজন জানতে পারেন যে সিবিআই হানা দিয়েছে। এরপরই সিবিআইয়ের তিন প্রতিনিধির কর্তারা সিম কার্ড বিক্রির বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করতে থাকেন। সেই সঙ্গে চিন্ময়কে জিঞ্জাসাবাদ চালানো হয়। এরপরই তাঁকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানায় নিয়ে যাওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *