Gang-Rape | ৬ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ ৩ নাবালকের বিরুদ্ধে! দিল্লিতে হাড়হিম কাণ্ড

Gang-Rape | ৬ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ ৩ নাবালকের বিরুদ্ধে! দিল্লিতে হাড়হিম কাণ্ড

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির ভজনপুরা (Delhi Information) এলাকায় এক হাড়হিম করা অপরাধের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত ১৮ জানুয়ারি তিন নাবালক মিলে ওই ৬ বছরের শিশুটিকে একটি বাড়ির ছাদে নিয়ে গিয়ে গণধর্ষণ (Gang-Rape) করে। অভিযুক্তদের বয়স যথাক্রমে ১৩, ১৪ এবং ১৫ বছর। তারা প্রত্যেকেই স্থানীয় একটি কারখানায় কাজ করে এবং ওই একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরলে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে পড়ে যাওয়ার কথা বললেও, পরে শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে। এই ঘটনার পরপরই শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত এক নাবালকের মা শিশুটির অবস্থা দেখে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই তিন অভিযুক্তকেই আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো (POCSO) আইনের অধীনে মামলা রুজু হয়েছে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং শিশুটির বয়ান রেকর্ড করা হয়েছে। বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসাধীন রাখা হয়েছে এবং কাউন্সেলিং করা হচ্ছে।

এদিকে, এই ঘটনায় পুলিশের তদন্তের ধীরগতি নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গত চারদিন ধরে ভজনপুরা এলাকায় দফায় দফায় বিক্ষোভ চলছে। প্রতিবাদকারীদের দাবি, অভিযুক্তদের কঠোরতম শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার সাহস কেউ না পায়। শিশুটির মা সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, তিনি তাঁর মেয়ের ওপর হওয়া এই পাশবিক অত্যাচারের সঠিক বিচার চান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *