First glimpse of Abhishek Sharma after launched from hospital

First glimpse of Abhishek Sharma after launched from hospital

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


হাসপাতাল থেকে ছাড়া পেলেও কবে পুরো ফিট হয়ে মাঠে নামবেন অভিষেক শর্মা, জানা নেই। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন না বলে ইঙ্গিত মিলেছে সূর্যকুমার যাদবের মন্তব্যে। তবে ভারতীয় শিবিরে আশার খবর, ড্রেসিংরুমে থাকছেন অভিষেক। তিনি কেমন আছেন, সেই প্রশ্নের জবাবও দিয়েছেন।

এই বিষয়ে আরও খবর

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে ভিডিও তুলছিলেন অর্শদীপ সিং। সেখানেই দেখা যায় ভারতীয় ওপেনারকে। দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, যথেষ্ট ক্লান্ত তিনি। তবে ভিডিওতে অর্শদীপের প্রশ্নের জবাব দেন। অভিষেক বলেন, “ডাল-ভাত খাচ্ছি, বেশ ভালো। তবে আমি খুব একটা ভালো নেই।” অর্শদীপের প্রশ্ন, “তোমাকে তো বেশ রোগা লাগছে?” সেটার স্পষ্ট জবাব অবশ্য দেননি অভিষেক। উল্লেখ্য, পেটের সমস্যার কারণেই অভিষেকের ওজন হুহু করে কমেছে বলে শোনা গিয়েছিল। তাঁকে দেখেও বেশ রোগা লাগছে বলেই জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরাও।

উল্লেখ্য, অসুস্থতা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন অভিষেক। কিন্তু প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন। তারপর থেকে আর দেখা পাওয়া যায়নি অভিষেক শর্মার। দিল্লি পৌঁছনো, কোচ গৌতম গম্ভীরের বাড়ি নিমন্ত্রণরক্ষা, হাসপাতালে ভর্তি-সমস্তই ঘটেছে লোকচক্ষুর অন্তরালে। গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হলেও নামিবিয়ার বিরুদ্ধে নামতে পারেননি। মাঠে না হলেও অন্তত অভিষেককে চোখের দেখা দেখতে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

অসুস্থতা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন অভিষেক। কিন্তু প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন। তারপর থেকে আর দেখা পাওয়া যায়নি অভিষেক শর্মার।

এই বিষয়ে আরও খবর

কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধেও অভিষেক খেলবেন কিনা, সন্দেহ রয়েছে। বৃহস্পতিবার টসের সময় অভিষেকের ফিটনেস নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “অভিষেক এখনও সুস্থ হয়নি। হয়তো আরও একটা-দু’টো ম্যাচ লাগবে।” যার অর্থ, পাকিস্তান ম্যাচে বিস্ফোরক ওপেনার অনিশ্চিত। ম্যাচের পর বরুণ চক্রবর্তী জানান, অভিষেক এখন অনেকটাই সুস্থ রয়েছেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেককে খেলানো যাবে কিনা, সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *