Fireplace arms recovered | মুঙ্গের থেকে এনে পাচারের চেষ্টা, বহরমপুরে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২

Fireplace arms recovered | মুঙ্গের থেকে এনে পাচারের চেষ্টা, বহরমপুরে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বহরমপুর: বহরমপুর থেকে উদ্ধার হল প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু জাল নোট। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দূর সম্পর্কের দুই ভাই-বোন। শুক্রবার আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে। এদিনই দুই অভিযুক্তকে ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন নিয়ে বহরমপুর সিজিএম আদালতে পেশ করা হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় মুর্শিদাবাদ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর পুলিশ। অভিযান চালিয়ে পুলিশ দুই সন্দেহভাজন যুবক-যুবতীকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই তাদের হেপাজত থেকে উদ্ধার হয় ৮টি ৭.৫ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড কার্তুজ। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে ১০ হাজার টাকার জালনোট।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আলফাজ মণ্ডল এবং মনিকা বিবি। এরা দূর সম্পর্কের ভাই-বোন। দুজনেই জলঙ্গীর ঘোষপাড়ার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছেন, তারা বিহারের মুঙ্গের থেকে অস্ত্র এনে বহরমপুরে বিক্রির পরিকল্পনা করেছিলেন।

মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রসপ্রীত সিংহ বলেন, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে পেল, এবং সেগুলি কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *