Falakata | শিলবাড়ি হাট যেন ভাগাড়! আবর্জনার স্তুপে প্রাণ ওষ্ঠাগত ব্যবসায়ীদের

Falakata | শিলবাড়ি হাট যেন ভাগাড়! আবর্জনার স্তুপে প্রাণ ওষ্ঠাগত ব্যবসায়ীদের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


ফালাকাটা: আলিপুরদুয়ার জেলা পরিষদের শিলবাড়িহাট(Falakata) যেন ভাগারে পরিণত হয়েছে। বাজারের যেখানে সেখানে জমেছে আবর্জনার স্তুপ। ব্যবসায়ীদের অভিযোগ, বহুদিন ধরে সেই জমে থাকা জঞ্জাল সরানো হচ্ছে না। তাই বৃহস্পতিবার জঞ্জাল অপসারণের দাবিতে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। প্রথমে শিলবাড়িহাট বাজার চত্বরে ব্যবসায়ীরা মিছিল করেন। তারপর সেই মিছিল মহাসড়ক ধরে পৌঁছোয় পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। সেখানে বেশ কিছুক্ষণ ধরে চলে অবস্থান বিক্ষোভ। ব্যবসায়ীদের দাবি, ২০২৩ সালে এই গ্রাম পঞ্চায়েতের মরিচঝাঁপিতে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শেষ হয়। তবে সেটি এখনও চালু হয়নি। গোটা প্রকল্প তালাবন্ধ অবস্থায় আছে। এজন্য বাজারের জঞ্জাল কোথাও সরানো যাচ্ছে না। শিলবাড়িহাট(Falakata) ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিলকুমার পোদ্দার জানান, নাকে রুমাল দিয়ে দোকান খুলতে হচ্ছে ব্যবসায়ীদের। পুজোর পর এই জঞ্জাল সমস্যা আরো কয়েকগুন বেড়ে গেছে। অবস্থান বিক্ষোভের পর ব্যবসায়ীদের প্রতিনিধিরা দ্রুত জঞ্জাল অপসারণ ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালুর লিখিত দাবিপত্র গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে জমা দেয়। তবে পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সুপর্ণা বর্মন জানান, এই গ্রাম পঞ্চায়েত এলাকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু না হওয়া পর্যন্ত ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আপাতত শিলবাড়িহাটের জঞ্জাল মথুরা গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পাঠানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *