Emraan Hashmi | শুটিং সেটে দুর্ঘটনার কবলে ইমরান হাশমি, তড়িঘড়ি করা হল অস্ত্রোপচার!

Emraan Hashmi | শুটিং সেটে দুর্ঘটনার কবলে ইমরান হাশমি, তড়িঘড়ি করা হল অস্ত্রোপচার!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালটি বলিউডের জন্য যেমন সাফল্যের, তেমনই কিছু দুঃসংবাদেরও। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ বা অন্যান্য হিট ছবির উন্মাদনার মাঝেই এবার বিপত্তি ঘটল অভিনেতা ইমরান হাশমির সঙ্গে। রাজস্থানে ‘আওয়ারাপন ২’ (Awarapan 2) ছবির শুটিং চলাকালীন একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন গুরুতর জখম হয়েছেন অভিনেতা।

সূত্রের খবর, রাজস্থানের একটি পাহাড়ি এলাকায় শুটিং চলছিল। ইমরান যখন একটি স্ট্যান্ট করছিলেন, তখন হঠাৎ তাঁর পেটের পেশি ছিঁড়ে (Stomach tissue tear) যায়। আঘাত এতটাই গভীর ছিল যে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে একটি জরুরি অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে তাঁর।

অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও, ইমরান হাশমি তাঁর কাজের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। পেটে ব্যান্ডেজ নিয়ে এবং ব্যথা সহ্য করেও তিনি ফের সেটে ফিরেছেন। বর্তমানে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে তাঁর শুটিং শিডিউল কিছুটা পরিবর্তন করা হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হতে পারেন।ইমরানের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তাঁর অনুরাগীরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *