Election 2026 | বৈষ্ণবনগরে বিজেপির গৃহযুদ্ধ! আরএসএস-ঘনিষ্ঠ প্রার্থী মানতে নারাজ কর্মীরা

Election 2026 | বৈষ্ণবনগরে বিজেপির গৃহযুদ্ধ! আরএসএস-ঘনিষ্ঠ প্রার্থী মানতে নারাজ কর্মীরা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বৈষ্ণবনগর: ২০২৬ বিধানসভা নির্বাচনের (West Bengal Meeting Election 2026) প্রার্থী তালিকা ঘোষণা হতেই মালদার ৫৪ নম্বর বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে (Baisnabnagar Meeting) আড়াআড়ি বিভক্ত হয়ে পড়ল বিজেপি (BJP)। প্রার্থী পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার দিনভর চলল হাইভোল্টেজ বিক্ষোভ। দলীয় কর্মী-সমর্থকদের এই ক্ষোভ রাজপথে নেমে আসায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

বিক্ষোভকারী বিজেপি কর্মীদের মূল অভিযোগ, দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠক এবং স্থানীয় নেতৃত্বকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। তাঁদের দাবি, শুধুমাত্র আরএসএস-ঘনিষ্ঠ (RSS) হওয়ার সুবাদে একজনকে প্রার্থী করা হয়েছে। বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি অবিলম্বে প্রার্থী বদল করে এমন কাউকে মনোনীত করতে হবে, যিনি এলাকায় পরিচিত এবং মানুষের কাছে গ্রহণযোগ্য।

গতকাল রাতে দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে রাস্তায় নামেন শত শত কর্মী। তাঁদের নিশানায় ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। স্থানীয় সূত্রে খবর, বৈষ্ণবনগরের প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার এবং জেলা বিজেপির অন্যতম মুখ তারক ঘোষ প্রার্থী পদের দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু তাঁদের নাম বাদ পড়ায় অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন। যদিও প্রকাশ্যে দলের কোনও পদাধিকারী এখনও মুখ খোলেননি, তবে বিক্ষোভের আঁচ বলছে পরিস্থিতি যথেষ্ট ঘোরালো।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের ঠিক আগে এই ধরনের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিক্ষোভ বিজেপির ভোটব্যাঙ্কে বড়সড় থাবা বসাতে পারে। বিশেষ করে মালদার মতো জেলায় যেখানে প্রতিটি আসন জেতা চ্যালেঞ্জের, সেখানে এই বিদ্রোহ শাসক দল তৃণমূলকে বাড়তি সুবিধা করে দিতে পারে কি না, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *