Durgapur | দুর্গাপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! বিধায়ক বনাম সভাপতির লড়াইয়ে চূড়ান্ত অস্বস্তিতে বিজেপি

Durgapur | দুর্গাপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল! বিধায়ক বনাম সভাপতির লড়াইয়ে চূড়ান্ত অস্বস্তিতে বিজেপি

ব্লগ/BLOG
Spread the love


দুর্গাপুর: রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকট হচ্ছে পদ্ম শিবিরের অভ্যন্তরীণ ফাটল (BJP)। এবার গোষ্ঠীকোন্দলের আঁচ এসে লাগল পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল দুর্গাপুরে। খোদ দুর্গাপুর (Durgapur) পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন দলেরই জেলা কমিটির সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জেলা রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে (Inside Battle)।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জেলা সভাপতি। তাঁর অভিযোগ, বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই আদতে আইপ্যাকের এজেন্ট। দলের কেউ প্রতিবাদ করলে তাঁকেই ‘তৃণমূলের লোক’ বলে দেগে দেওয়া হয়। রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব এলাকায় এলে বিধায়ক কয়লা ও বালি কারবারিদের সঙ্গে নিয়ে ঘোরেন।

শুধু তাই নয়, ২০২৬-এর নির্বাচনে লক্ষ্মণ ঘোড়ুইকে পুনরায় প্রার্থী করা হলে অভিজিৎ ভট্টাচার্য নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, দলের স্বচ্ছতা বজায় রাখতেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন।

এই বিতর্কে বিধায়ক নিজে মুখ না খুললেও চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। জেলা নেতৃত্বের একাংশের দাবি, এই আক্রমণের নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে বিষয়টি এখন রাজ্য নেতৃত্বের হাতে রয়েছে। অন্যদিকে, সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, বিজেপির এই অন্তর্কলহ আরও বাড়বে এবং মানুষ ব্যালটেই এর যোগ্য জবাব দেবেন।

সব মিলিয়ে, ভোটের আগে দুর্গাপুরে বিজেপির এই গৃহযুদ্ধ দলের ভাবমূর্তিতে বড়সড়ো ধাক্কা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *