Donald Trump will get his hand on Nobel Peace Prize

Donald Trump will get his hand on Nobel Peace Prize

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অবশেষে ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠল নোবেল পুরস্কার। সৌজন্যে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি। কিন্তু দিনকয়েক আগেই ঘোষণা করেছিলেন, নিজের পুরস্কার তিনি তুলে দিতে চান মার্কিন প্রেসিডেন্টের হাতে। সেই কথামতোই বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো। এবং মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন নিজের নোবেল পুরস্কার।

ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর মতে, নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার ট্রাম্প। তাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিজের নোবেল পুরস্কার ভাগ করে নিতে চান বলে জানিয়েছিলেন। তারপরেই ভেনেজুয়েলায় অপারেশন চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে মার্কিন ফৌজ। এই বিষয়টিকে ‘ভেনেজুয়েলায় স্বাধীনতার সূর্যোদয়’ বলে উল্লেখ করেন নোবেলজয়ী। এমনকি ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্টও বেছে দিয়েছিলেন। অনেকে মনে করেছিলেন, মাচাদোকে ভেনেজুয়েলার নেতৃত্বে আনতে চাইবেন ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন, মাদুরোর ডেপুটি ডেলসি রডরিগেজের সঙ্গে ওয়াশিংটন কাজ করতে রাজি। তারপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডেলসি।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *