Donald Trump | মার্কিন মুলুকে ক্রমাগত বাড়ছে খাদ্যপণ্যের দাম, অসন্তোষ সামলাতে খাদ্যপণ্যে শুল্ক প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের  

Donald Trump | মার্কিন মুলুকে ক্রমাগত বাড়ছে খাদ্যপণ্যের দাম, অসন্তোষ সামলাতে খাদ্যপণ্যে শুল্ক প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে আমেরিকায় ক্রমাগত বাড়ছে খাদ্যপণ্যের দাম। ফলে দেশে সাধারণ মানুষের মনে বাড়ছে অসন্তোষ। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকটি খাদ্যপণ্যের উপরে শুল্ক প্রত্যাহার করতে বাধ্য হলেন ট্রাম্প।

শুল্ক যুদ্ধের ফল যে ভালো হচ্ছে না, তা বিলক্ষণ বুঝতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন পণ্যের উপর অতিরিক্ত হারে  শুল্ক চাপিয়ে দেওয়ায় আমেরিকায় দাম বেড়ে গিয়েছে খাদ্য পণ্যের। দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। বিপাকে পড়ে পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে পড়েছেন ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোরুর মাংস, কফি এবং আম-কলার মত বিশেষ কিছু ফল-সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি, ট্রাম্পের নতুন নির্দেশে, চা, ফলের রস, কোকো, মশলা, কলা, কমলালেবু, টমেটো এবং কিছু সারের উপর থেকে শুল্ক কমানো হয়েছে। এর মধ্যে বহু পণ্য আমেরিকায় উৎপাদন হয় না। এগুলি বিদেশ থেকে আমদানি করতে হয়। বিশেষজ্ঞদের ধারণা, গোরুর মাংসের প্রধান রপ্তানিকারক ব্রাজিলের উপর শুল্ক আরোপকে আংশিকভাবে এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছে আমেরিকার সাধারণ মানুষ। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি এই শুল্ক মূল্যবৃদ্ধির উপরে প্রভাব ফেলে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *