Donald Trump | ভারতের উপর শুল্কবাণ রুশ অর্থনীতিতে ‘বড় ধাক্কা’! দাবি ডোনাল্ড ট্রাম্পের

Donald Trump | ভারতের উপর শুল্কবাণ রুশ অর্থনীতিতে ‘বড় ধাক্কা’! দাবি ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ভারতের (India) উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর ফলে নাকি বড় ধাক্কা (Massive blow) খেয়েছে রুশ অর্থনীতি (Russian economic system)। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে বৈঠকের আগে এমনটাই দাবি করলেন ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি দেশ গঠনের দিকে রাশিয়ার মন দেওয়া উচিত। বিরাট বড় দেশ রাশিয়া। দেশটির উন্নতি করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। মার্কিন বাণিজ্য শুল্ক এবং বিশ্বব্যাপী চাপের প্রভাবে তা খুবই বিপর্যস্ত।’

এরপরই ট্রাম্প বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ওদের (রাশিয়ার) থেকে বৃহত্তম বা দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতাকে সাফ জানিয়ে দিয়েছেন যে রাশিয়া থেকে তেল কেনায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। আর এটি কোনও লাভজনক বিষয় নয়। বরং এটি একটি বড় ধাক্কা ছিল।’ এখানে সরাসরি নাম উল্লেখ না করলেও ইঙ্গিত যে ভারতের দিকেই করা হয়েছে, তা কার্যত স্পষ্ট।

উল্লেখ্য, ভারত ও রাশিয়ার বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে গত মাসেই নয়াদিল্লির উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। এরপরও রাশিয়ার থেকে ভারত তেল কেনা বন্ধ না করায় গত সপ্তাহে ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। এদিকে, ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করতেই এই সিদ্ধান্তকে ‘অনায্য ও অযৌক্তিক’ বলে দাবি করে ভারত। বরং ট্রাম্পের শুল্কবাণের পরেও রাশিয়া থেকে তেল কেনা ভারত অব্যাহত রেখেছে। এমনটাই খবর সরকারি সূত্র মারফত। এক্ষেত্রে রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি ট্রাম্প করেছেন তা আদেও যুক্তিযুক্ত কিনা তা স্পষ্ট নয়। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের এই দাবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *