Donald Trump | নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কথা নয়! তেহরানে ক্ষমতার পালাবদল চায় ওয়াশিংটন

Donald Trump | নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কথা নয়! তেহরানে ক্ষমতার পালাবদল চায় ওয়াশিংটন

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ইরান সংকটে সুর আরও চড়া করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে যেকোনও ধরনের কূটনৈতিক সমঝোতা বা আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, ‘শর্তহীন আত্মসমর্পণ’ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এমনকি যুদ্ধের লক্ষ্য হিসেবে ইরানের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, যুদ্ধের পর ইরানের পুনর্গঠন তখনই সম্ভব যখন সেখানে ওয়াশিংটনের পছন্দের কোনো ‘মহান ও গ্রহণযোগ্য’ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার পর বর্তমানে দেশটি চরম নেতৃত্ব সংকটে ভুগছে। বর্তমান অন্তর্বর্তী কাউন্সিল দেশ চালালেও ট্রাম্পের এই মন্তব্য স্পষ্ট করে দিল যে, ইরানের পরবর্তী শাসক নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করতে চায় হোয়াইট হাউস।

নিজের রাজনৈতিক স্লোগানকে নতুন আঙ্গিকে ব্যবহার করে ট্রাম্প ঘোষণা করেছেন ‘মেক ইরান গ্রেট এগেইন’ বা ‘মিগা’ (MIGA)। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আত্মসমর্পণ করলে মিত্র দেশগুলোর সহায়তায় ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। তাঁর মতে, ধ্বংসের কিনারা থেকে ইরানকে ফিরিয়ে এনে এক উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করাই আমেরিকার লক্ষ্য।

ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাবের বিপরীতে সুর নরম করেনি তেহরানও। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, বিভিন্ন দেশের মধ্যস্থতার প্রচেষ্টায় তাঁদের বিন্দুমাত্র আগ্রহ নেই। তাঁর কড়া বার্তা, “মধ্যস্থতা তাদের সঙ্গে হওয়া উচিত যারা আগুন জ্বালিয়েছে এবং ইরানের মানুষকে অবমূল্যায়ন করেছে”। সব মিলিয়ে, কূটনৈতিক আলোচনার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে এক রক্তক্ষয়ী দীর্ঘমেয়াদী সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *