Donald Trump | আমেরিকার নাগরিকদের মাথাপিছু ২০০০ ডলার দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

Donald Trump | আমেরিকার নাগরিকদের মাথাপিছু ২০০০ ডলার দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের একবার শিরোনামে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রবিবার ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকার নাগরিকদের মাথাপিছু ২০০০ ডলার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ, ১ লক্ষ ৭৭ হাজার ২৮১ টাকা।

দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্কের (Tariff) বোঝা চাপিয়েছেন। এর ফলে অনেক বন্ধু দেশের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুল্কনীতি নিয়ে সেদেশের অভ্যন্তরেও ক্ষোভ দেখা গিয়েছে। তাই সেই ক্ষোভ প্রশমনে উদ্যোগী হয়েছে ট্রাম্প প্রশাসন।

শুল্কের লভ্যাংশ থেকে মার্কিন নাগরিকদের ২০০০ ডলার করে দেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তবে তাঁর এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে কংগ্রেসের সম্মতি লাগবে।

কিন্তু সকল মার্কিন নাগরিক এই টাকা পাবেন না? ট্রাম্প জানিয়েছেন, যাঁরা সমৃদ্ধ এবং উচ্চ আয়সম্পন্ন, তাঁদের এই তালিকা থেকে বাদ রাখা হবে। এই ঘোষণার পরেই তাঁর চালু শুল্কনীতির বিরোধীদের এক হাত নিয়েছেন। সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যাঁরা শুল্কের বিরুদ্ধে, তাঁরা আসলে বোকা। আমরা এখন বিশ্বের ধনীতম দেশ। সকলে আমাদের এখন শ্রদ্ধা করে। দেশে মুদ্রাস্ফীতি প্রায় নেই বললেই চলে। স্টক মার্কেটের মূল্যও নজির গড়েছে। আমরা কোটি কোটি টাকা নিচ্ছি, শীঘ্রই তা দিয়ে বিপুল ঋণ শোধ করব।’

কিন্তু কবে থেকে নাগরিকদের এই অর্থ দেওয়া হবে বা কীভাবে তা বণ্টন করা হবে, সেবিষয়ে ট্রাম্প বিস্তারিত কোনও তথ্য দেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *