Dilip Ghosh | দিলীপের সমর্থনে হাইভোল্টেজ প্রচার? খড়গপুর সদরে নজর কাড়তে পারেন মোদি-শা

Dilip Ghosh | দিলীপের সমর্থনে হাইভোল্টেজ প্রচার? খড়গপুর সদরে নজর কাড়তে পারেন মোদি-শা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026) নিজের পুরনো এবং ‘পছন্দের আসন’ খড়্গপুর সদর ফিরে পেয়েছেন মেদিনীপুরের ভূমিপুত্র দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই তাঁর হয়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) আসবেন কি না, তা নিয়ে মুখ খুললেন এই বর্ষীয়ান বিজেপি নেতা।

গত কয়েক মাস ধরে বিজেপির একাধিক হেভিওয়েট কেন্দ্রীয় নেতার জনসভায় দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে ব্রিগেডের মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে তাঁর উপস্থিতি এবং পরবর্তীতে খড়্গপুর সদরে প্রার্থী হওয়া— সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে। এদিন নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ বলেন, “খড়্গপুরের মানুষ আমায় চেনেন। এখানে প্রচার করাটা কেবল একটা ফর্মালিটি মাত্র। আমি সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ রাখায় বিশ্বাসী।”

তাঁর হয়ে প্রচারে মোদি বা শা আসবেন কি না, সেই প্রশ্নে দিলীপের সোজাসাপ্টা উত্তর, “এটা কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ঠিক করবে। তবে প্রতি নির্বাচনেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসেন, তাই হয়তো এবারও আসবেন।” তবে হাইভোল্টেজ সভার চেয়েও নিজের পুরনো কায়দায় ‘চা-চক্র’ এবং জনসংযোগেই বেশি জোর দিচ্ছেন তিনি।

প্রতিপক্ষকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিলীপ ঘোষ জানান, তাঁর লড়াই কোনও ব্যক্তির সঙ্গে নয়, বরং রাজনৈতিক দলের সঙ্গে। তাঁর লক্ষ্য এবার খড়্গপুর সদর থেকে ১ লক্ষ বা তার বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করা। তিনি মনে করিয়ে দেন, এই আসনে তিনি দু’বার দাঁড়িয়ে দু’বারই জিতেছেন, তাই এবারও লক্ষ্য স্থির করে ময়দানে নেমে পড়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *