উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৯২ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার ডিকি বার্ড। ইংল্যান্ডের এই আম্পায়ার ১৯৯৬ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট খেলানোর পর আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়ান। তিনি আম্পায়ারিংয়ের আগে ইংল্যান্ডের ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে দীর্ঘদিন প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছিলেন।
ইয়র্কশায়ারের হয়ে ডিকি বার্ড ক্রিকেট জীবন শুরু করেছিলেন ১৯৫৬ সালে। পরবর্তীতে তিনি লেস্টারশায়ারেও খেলেছেন। ১৯৬৪ সালে শেষ ম্যাচ খেলেন। তারপর ১৯৭৩ সালে আম্পায়ারিং শুরু করেন। তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলিয়েছেন তিনি। ১৯৯৬ সালে তিনি অবসর নেন। ২৩ বছরের আম্পায়ার জীবনে ৬৬টি টেস্টে ও ৬৯টি ওয়ানডেতে দায়িত্বে ছিলেন। সেই সময় এটা ছিল বিশ্বরেকর্ড। তাঁর প্রয়াণে শোকাহত গোটা ক্রিকেট বিশ্ব। শোকপ্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
