Dhurandhar 2 | সিজিআই নয়, রক্ত-মাংসের রণবীরই হয়ে উঠলেন ‘ছায়ার ভূত’!

Dhurandhar 2 | সিজিআই নয়, রক্ত-মাংসের রণবীরই হয়ে উঠলেন ‘ছায়ার ভূত’!

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ঝড় তোলার পর এবার সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge)। ছবির স্কেল এবং অভিনয় নিয়ে চর্চার মাঝেই নতুন করে শোরগোল ফেলেছে অভিনেতা রণবীর সিংয়ের একটি ‘ভয়ানক’ রূপান্তরের ভিডিও। যা দেখে নেটিজেনদের অনেকেরই মত— এটি কি সত্যি কোনো মানুষ, না কি নিছকই চোখের ভুল!

প্রখ্যাত সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং রবিবার রণবীরের এই রূপান্তরের একটি ‘বিহাইন্ড দ্য সিন’ (BTS) ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য ধরে বসে আছেন রণবীর, আর একদল শিল্পী নিখুঁতভাবে তাঁর ওপর তৈরি করছেন ‘ছায়া থেকে জন্মানো এক প্রেতাত্মার’ অবয়ব।

ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে, যেখানে রণবীরের ছোটবেলার বন্ধু মাদকাসক্ত অবস্থায় তাঁকে একটি অন্ধকার ছায়ামূর্তি হিসেবে কল্পনা করে, সেখানেই এই লুকটি ব্যবহার করা হয়েছে। অনেক দর্শকই প্রথমে ভেবেছিলেন এটি কম্পিউটারের কারসাজি বা CGI, কিন্তু এই ভিডিও প্রমাণ করল কঠোর পরিশ্রম ও প্রোস্থেটিক মেকআপের কামাল।

“যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন মায়া এমন রঙে মিথ্যে আঁকে যা আপনি বিশ্বাস করতে বাধ্য হন! রণবীর সিংকে ‘শ্যাডো ঘোস্ট’-এ রূপান্তরিত করার মুহূর্ত।” — প্রীতিশীল সিং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *