Delhi Purple Fort Blast | দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আটক চার সন্দেহভাজন

Delhi Purple Fort Blast | দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আটক চার সন্দেহভাজন

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দিল্লি বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও চারজনকে আটক করা হল। যদিও তাঁদের নাম, পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। সোমবার সন্ধ্যা ৬টা ৫০ নাগাদ দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। সেই ঘটনার পর দিল্লিজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। রাতভর দিল্লির পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জ এবং আশপাশের এলাকার হোটেলে তল্লাশি চালানো হয়েছে। খতিয়ে দেখা হয়েছে বিভিন্ন হোটেলের রেজিস্টার। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযানের সময় চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দিল্লি পুলিশের পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং অন্য কেন্দ্রীয় সংস্থাগুলিও ঘটনার তদন্ত চালাচ্ছে। মঙ্গলবার সকালেও দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) রাজা বান্থিয়া জানিয়েছেন, তদন্ত আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিস্ফোরণের ঘটনায় দিল্লির কোতোয়ালি থানায় ইউএপিএ এবং বিস্ফোরক আইনের ধারায় এফআইআর হয়েছে। যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেটির মালিক মহম্মদ সলমনকে আটক করেছে দিল্লি পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *