Delhi-Agra Expressway Crash | ঘন কুয়াশার জের! দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ১০টি বাস-গাড়ির সংঘর্ষ, মৃত ৪

Delhi-Agra Expressway Crash | ঘন কুয়াশার জের! দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ১০টি বাস-গাড়ির সংঘর্ষ, মৃত ৪

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Delhi-Agra Expressway Crash)। ঘন কুয়াশার জেরে (Dense fog) পরপর একাধিক বাস ও গাড়ির সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের (Buses-cars collided)। আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়ের আগ্রা-নয়ডা লেনে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল। সেই কারণে সাতটি বাস ও তিনটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে প্রায় সঙ্গে সঙ্গেই সব গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাস ও গাড়িগুলিকে গ্রাস করে ফেলে। ফলে যাত্রীরা যানবাহনের ভেতরেই আটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়েই দমকল, পুলিশে এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে ছুটে যায়। এরপরই দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। প্রায় ২৫ জনকে চিকিৎসার জন্য মথুরা এবং পার্শ্ববর্তী জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গোটা রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকায় বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। তবে রাস্তা থেকে গাড়িগুলিকে সরানোর কাজ দ্রুত করা হচ্ছে। ইতিমধ্যেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মথুরার জেলাশাসক এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এদিন খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন ও ১৪টিরও বেশি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। পাশাপাশি আহতরা যাতে উন্নতমানের চিকিৎসা পান তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, মাত্র একদিন আগে সোমবার ভোরে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতেও ঘন কুয়াশার জেরে প্রায় ২০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় দুই পুলিশকর্মী সহ চারজনের মৃত্যু হয়েছিল। আহতও হয়েছিলেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *