Delhi | সাতসকালে রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Delhi | সাতসকালে রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার সাতসকালে দিল্লির (Delhi) একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি (Bomb Menace)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড। এর মধ্যে কিছু স্কুল দক্ষিণ-পশ্চিম দিল্লির নাজাফগড় এলাকায় রয়েছে। সেখানে পরীক্ষা চলছিল।

জানা গিয়েছে, নাজাফগড়ের একটি স্কুল থেকে প্রথম ফোন আসে দমকলের কাছে। এরপরই সেখানে পৌঁছায় পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং দমকল। পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, কর্মীদের স্কুলের বাইরে বের করে নিয়ে আসা হয়। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলে জানানো হয়েছে। তবে আতঙ্ক ছড়িয়েছে স্কুল চত্বরে।

রাজধানীর স্কুলগুলিতে বোমা বিস্ফোরণের হুমকি এই প্রথম নয়। সম্প্রতি একাধিকবার এমন ঘটনা ঘটেছে। এর আগে দিল্লির ৪০টি স্কুলে একইসঙ্গে বোমাতঙ্ক ছড়ায়। পুলিশ পুরোদমে ধরপাকড় শুরু করলেও এখনও হুমকিবার্তা আসা বন্ধ হয়নি। এদিনের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *