ডালখোলা: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক তরুণকে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। ধৃত তরুণের নাম বিকাশ সিং, তার বাড়ি ডালখোলা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়। সোমবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই তরুণের বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এই পুলিশি অভিযানে তাঁর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় ৩৩৫ গ্রাম ব্রাউন সুগার। সূত্রের খবর, বাজেয়াপ্ত হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩৫ হাজার টাকা। ঘটনার পরেই ব্রাউন সুগার কারবারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ইতি কর্ণ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
