উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল ডিএ (DA) মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট (DA Case In Supreame courtroom)। সকাল ১০ টা ৩০ মিনিটে ১১ নম্বর এজলাসে এই রায় ঘোষণা করা হবে। অবশেষে এই মামলার রায়দানের খবরে সরকারি কর্মচারীরা আশায় বুক বাঁধছেন।
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি দীর্ঘদিন ধরে চলছে সুপ্রিম কোর্টে। গত ১৬ মে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্যকে মিটিয়ে দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ দেয়নি রাজ্য সরকার। বরং তারা একদম শেষ মুহূর্তে আদালতের কাছ থেকে আরও ৬ মাস সময় চায়। এরপর ৭ অগাস্ট পর্যন্ত শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলে। শেষ পর্যন্ত ৮ সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হয়।
