Custard Apple | শরীরের জন্য উপকারী আতা, ওজন নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করে এই ফল?

Custard Apple | শরীরের জন্য উপকারী আতা, ওজন নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করে এই ফল?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরের জন্য উপকারী আতা (Custard Apple)। বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজের সম্ভার রয়েছে আতায়। এই ফলে এক ধরনের ফাইবার রয়েছে, যা অন্ত্রের জন্য ভালো। আর অন্ত্র ভালো থাকলে বিপাকহার উন্নত হয়। তাছাড়াও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আতা। কীভাবে? তা জেনে নিন।

১. আতায় যে ধরনের ফাইবার থাকে, তা সহজপাচ্য। তাই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই ফল। ফাইবারের গুণে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। ফলে ঘনঘন খিদে পাওয়ার প্রবণতাও কমে।

২. দেহের অতিরিক্ত ক্যালোরি পুড়িয়ে ফেলতে না পারলে তা শরীরে জমা হতে থাকে। নিয়মিত শরীরচর্চার ফলে ক্যালোরি ক্ষয় হয়। কিন্তু তা করতে না পারলে কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হয়। আতা হল তেমনই একটি ফল, যার মধ্যে ক্যালোরির পরিমাণ অনেক কম।

৩. ওজন ঝরানোর প্রধান শর্ত হলো বিপাকহার উন্নত করা। আতায় রয়েছে অ্যাসটোজেনিন নামক একটি উপাদান। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এই উপাদানটি বিপাকহার বাড়িয়ে তুলতে সাহায্য করে। বিপাকহার বাড়লে ক্যালোরি ঝরানো সহজ হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *