Cruciferous Greens | শীতকালে গ্যাসের সমস্যায় ভোগেন? তবে এই সবজিগুলি এড়িয়ে চলুন…

Cruciferous Greens | শীতকালে গ্যাসের সমস্যায় ভোগেন? তবে এই সবজিগুলি এড়িয়ে চলুন…

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধু তেল-মশলাদার খাবার নয়, সবজি খেয়েও অনেক সময় দেখা দিতে পারে গ্যাসের সমস্যা। এমন সমস্যা বিশেষ করে দেখা যায় শীতকালে। মূলত ক্রুসিফেরাস সবজি বা কপিজাতীয় সবজি খেলে হতে পারে গ্যাস (Cruciferous Greens)। বাঁধাকপি, ফুলকপি, মুলো ইত্যাদি এই ধরনের সবজির তালিকায় পড়ে। কিন্তু কেন এই সবজিগুলি খেলে গ্যাসের সমস্যা হয়?

ফাইবারের মাত্রা বেশি থাকে

কপিজাতীয় বা ক্রুসিফেরাস সবজিতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। কিন্তু গ্যাস-অম্বলের সমস্যা থাকলে এই ধরনের সবজি জটিলতা তৈরি করে। কারণ এই ধরনের সবজিতে যে ফাইবার রয়েছে, তা গ্যাস-অম্বলের সমস্যায় যারা ভুগছেন তাঁদের পক্ষে হজম করা কঠিন হয়ে পড়ে।

কমপ্লেক্স কার্বোহাইড্রেট

কপিজাতীয় সবজিতে রাফিনোজ নামের একটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে। এটি অন্ত্রে সহজে হজম হয় না। তারপরে কোলনে পৌঁছে গ্যাস, পেটফাঁপা, বদহজমের মতো সমস্যা ডেকে আনে।

কপিজাতীয় সবজি কীভাবে খেলে গ্যাসের সমস্যা হবে না?

কাঁচা বা অল্প সেদ্ধ অবস্থায় কপিজাতীয় সবজি খাওয়া উচিত নয়। এভাবে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এতে পেটের সমস্যা হবেই হবে। বদহজম এড়াতে হলে কপিজাতীয় সবজি ভালো করে সেদ্ধ করে খাওয়া উচিত। গ্যাস-অম্বলের সমস্যা থাকলে কম পরিমাণে এই ধরনের সবজি খান। আর রান্নার ক্ষেত্রেও হিং, আদা, জিরের মতো উপাদান ব্যবহার করুন। এতে গ্যাসের সমস্যা হয় না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *