CPIM Candidate Checklist 2026 | আইনজীবী থেকে অধ্যাপক বামেদের প্রার্থী তালিকায় বুদ্ধিজীবীদের ভিড়, দেখে নিন ৩২ কেন্দ্রের নাম – Uttarbanga Sambad

CPIM Candidate Checklist 2026 | আইনজীবী থেকে অধ্যাপক বামেদের প্রার্থী তালিকায় বুদ্ধিজীবীদের ভিড়, দেখে নিন ৩২ কেন্দ্রের নাম – Uttarbanga Sambad

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Meeting Election 2026) লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল বামফ্রন্ট (CPIM Candidate Checklist 2026) । বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৩২টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল আলিমুদ্দিন। প্রথম দফায় ১৯২টি আসনের পর এদিনের তালিকায় ঠাঁই পেয়েছেন ৩২ জন প্রার্থী। যার মধ্যে সবথেকে বড় চমক টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। সেখানে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বামেদের বাজি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস।

প্রথম দফায় মীনাক্ষী মুখোপাধ্যায় (উত্তরপাড়া), দীপ্সিতা ধর (দমদম উত্তর) এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যের (যাদবপুর) নাম ঘোষণা করে বামেরা তরুণ ও অভিজ্ঞতার মেলবন্ধনের ইঙ্গিত দিয়েছিল। এদিনের তালিকায় দেখা গেল ভবানীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। মেটিয়াবুরুজে লড়বেন আইনজীবী মনিরুল ইসলাম। জয়নগর (এসসি) কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছেন অপূর্ব প্রামাণিক।

দ্বিতীয় দফার ৩২ জনের তালিকা একনজরে:

কেন্দ্র (আসন নম্বর) প্রার্থীর নাম দল
১১-কালচিনি (এসটি) পাসাং শেরপা আরএসপি
৩২-করনদিঘি মহম্মদ শাহাবুদ্দিন সিপিআই(এম)
৪৫-চাঁচল আনাওয়ারুল হক সিপিআই(এম)
৬৩-রানিনগর জামাল হোসেন সিপিআই(এম)
৮৩-কৃষ্ণনগর উত্তর অদ্বৈত বিশ্বাস সিপিআই(এম)
৯২-কল্যাণী (এসসি) সবুজ দাস সিপিআই(এম)
১২৯-কুলতলি (এসসি) রামশঙ্কর হালদার সিপিআই(এম)
১৪৩-ডায়মন্ড হারবার সমরেন্দ্রনাথ নাইয়া সিপিআই(এম)
১৫২-টালিগঞ্জ অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস সিপিআই(এম)
১৫৯-ভবানীপুর আইনজীবী শ্রীজীব বিশ্বাস সিপিআই(এম)
১৬১-বালিগঞ্জ আফরিন বেগম (শিল্পী) সিপিআই(এম)
২১০-নন্দীগ্রাম শান্তি গিরি সিপিআই
২২০-নয়াগ্রাম (এসটি) পুলিন বিহারী বাস্কে সিপিআই(এম)
২৮১-আসানসোল উত্তর অখিলেশ কুমার সিং সিপিআই

এদিনের তালিকায় আইনজীবীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আফরিন বেগমকে। এছাড়াও জঙ্গলমহলের নয়াগ্রাম আসনে লড়ছেন অভিজ্ঞ নেতা পুলিন বিহারী বাস্কে। নন্দীগ্রামে লড়বেন সিপিআই-এর শান্তি গিরি। মুর্শিদাবাদ ও নদীয়ার একাধিক তফশিলি সংরক্ষিত আসনেও প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।

বিমান বসু (Biman Basu) আগেই জানিয়েছিলেন, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প গড়ে তুলতেই বামেরা এই প্রার্থী তালিকা সাজাচ্ছে। দ্বিতীয় দফার পর বামেদের পক্ষ থেকে বাকি আসনগুলির প্রার্থী নিয়েও শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *