Cooking Oil | কোলেস্টেরলের সমস্যা রয়েছে? তবে এই ধরনের তেলে রান্না করলে হতে পারে ক্ষতি

Cooking Oil | কোলেস্টেরলের সমস্যা রয়েছে? তবে এই ধরনের তেলে রান্না করলে হতে পারে ক্ষতি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনিয়ন্ত্রিত জীবনযাপন, বাইরে খাওয়ার অভ্যাস, শরীরচর্চা না করার ফলে কোলেস্টেরলের সমস্যায় ভোগেন অনেকেই। আর সমস্যার জেরে বাড়ে হৃদরোগের ঝুঁকি। যারা কোলেস্টেরলের সমস্যায় ভোগেন, তাঁদের মাখন, ঘি খাওয়া বাদ দিতে হয়। তবে সম্পূর্ণ তেল ছাড়া রান্না করা খাবার খাওয়া সম্ভব নয়। তবে ৫ ধরনের তেল রয়েছে, যা দিয়ে রান্না করলে শরীরের ক্ষতি হয় (Cooking Oil)। সেগুলি কী কী সেটা জেনে নিন।

কর্ন অয়েল

এই তেলে পলি আনস্যাচুরেডেট ফ্যাট অনেক বেশি থাকে। এতে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের মাত্রাও বেশি থাকে। তাই এই তেল রান্নায় ব্যবহার না করাই ভালো।

সূর্যমুখী তেল

এই তেলে ভরপুর মাত্রায় ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড থাকে। আর অতিরিক্ত তাপে এই তেল থেকে নানা রকম ক্ষতিকর যৌগ তৈরি। যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ভাজাভুজির জন্য এই তেল একেবারেই ব্যবহার করা উচিত নয়।

পাম অয়েল

রাান্নার জন্য সবচেয়ে ক্ষতিকর তেল হল পাম তেল। রাস্তার ধারের মুখরোচক খাবারগুলি তৈরি করতে সবচেয়ে বেশি এই তেল ব্যবহার করা হয়। এই তেলে স্যচুরেটেড ফ্যাটের মাত্রা অনেকটাই বেশি থাকে। তাই অনেকটাই কোলেস্টেরল বৃদ্ধি করতে পারে এই তেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *