Coochbehar Police Reshuffle | ভোটের মুখে কোচবিহারে পুলিশের বড় রদবদল: ৫ থানার ওসি-সহ একযোগে ৪৬ জন অফিসার বদলি

Coochbehar Police Reshuffle | ভোটের মুখে কোচবিহারে পুলিশের বড় রদবদল: ৫ থানার ওসি-সহ একযোগে ৪৬ জন অফিসার বদলি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কোচবিহার: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) দামামা বাজার আগেই কোচবিহার জেলা পুলিশে বড়সড় রদবদল ঘটানো হলো (Coochbehar Police Reshuffle)। নজিরবিহীনভাবে জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ থানার ওসি-সহ মোট ৪৬ জন পুলিশ আধিকারিককে (OC Transferred) বদলি করা হয়েছে। পুলিশ সুপার সন্দীপ কাররা জানিয়েছেন, নির্বাচনের আগে নির্বাচন কমিশনের গাইডলাইন ও নিয়ম মেনেই এই রুটিন বদলি করা হয়েছে।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানার ওসি অজিতকুমার শাকে পাঠানো হয়েছে বক্সিরহাটে। তাঁর জায়গায় সাহেবগঞ্জের দায়িত্ব নিচ্ছেন নকুল রায়। অন্যদিকে, ঘোকসাডাঙ্গা থানার ওসি বিশ্বজিৎ মল্লিককে কুচলিবাড়ি থানার দায়িত্ব দেওয়া হয়েছে। কুচলিবাড়ির প্রাক্তন ওসি আসরাফ আলম আসছেন ঘোকসাডাঙ্গায়।

দিনহাটা মহিলা থানার ওসি সুনীতি সুব্বাকে হলদিবাড়ি থানায় বদলি করা হয়েছে এবং তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন মাথাভাঙ্গার রোহিতা লামা। নিশিগঞ্জ আউটপোস্টের দায়িত্বে আসছেন অজয় রায়। এছাড়াও কোতোয়ালি থানার চিত্ত পালকে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রশাসনিক কাজে গতি আনতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *