Cooch Behar Airport | সপ্তাহ ঘুরলেও নামল না বিমান! পরিষেবা নিয়ে ধোঁয়াশা কোচবিহারে

Cooch Behar Airport | সপ্তাহ ঘুরলেও নামল না বিমান! পরিষেবা নিয়ে ধোঁয়াশা কোচবিহারে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গৌরহরি দাস, কোচবিহার: সপ্তাহে একদিন করে বিমান নামার কথা। কিন্তু ১৯ ফেব্রুয়ারির পর ২৬ তারিখেও বিমান নামল না কোচবিহার বিমান বন্দরে (Cooch Behar Airport)। শুধু নতুন করে পরিষেবা চালুর দিন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিমান নেমেছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিমান পরিষেবা বন্ধ হয়ে গেল? এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে কোচবিহারজুড়ে (Cooch Behar)।

রাজ আমলে কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু ছিল। কিন্তু বাম আমলে নানা কারণে দীর্ঘদিন অনিয়মিতভাবে চলার পর অবশেষে ১৯৯৫ সালে বিমান পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। এরপর ২০১১ সালে রাজ্যে নতুন সরকার আসার কিছুদিন বাদে বিমান পরিষেবা চালু করে। সেই পরিষেবা তিন-চার বছরে ধাপে ধাপে কয়েকদিন চলার পর তা বন্ধ হয়ে যায়। এরপর নিশীথ প্রামাণিক মন্ত্রী থাকাকালীন তাঁর উদ্যোগে ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ৯ আসনের বিমান পরিষেবা এখান থেকে শুরু হয়। কেন্দ্রীয় সরকারের উড়ান স্কিম প্রকল্পে চলা সেই পরিষেবাও গত ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যায়। এরপর প্রশাসন সহ বিভিন্ন মহলের উদ্যোগে ওই বিমান সংস্থা ১২ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে একদিন করে বিমান চালানোর সিদ্ধান্ত নেয়।

কোচবিহার বিমানবন্দর সূত্রে খবর, ৫ মার্চের পর থেকে তাদের নিয়মিত বিমান চালানোর কথা ছিল। এতে কোচবিহারবাসী আশায় বুক বেঁধেছিলেন- তাহলে কোচবিহারে বিমান পরিষেবা বন্ধ হচ্ছে না।

কিন্তু এক সপ্তাহ নামার পর পরপর দু’সপ্তাহ বিমান না নামায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদৌ কি কোচবিহার বিমানবন্দরে পরিষেবা চালু রাখা নিয়ে সংস্থাটি আগ্রহী? এব্যাপারে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোচবিহার বিমানবন্দরের আধিকারিক শুভাশিস পাল বলেন, ‘বিমান না নামানোর জন্য ওরা অপারেশন গ্রাউন্ডে সমস্যার কারণ দেখিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *