Cooch Behar | দিনহাটার চওড়াহাট বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত ১৮টি দোকান

Cooch Behar | দিনহাটার চওড়াহাট বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত ১৮টি দোকান

শিক্ষা
Spread the love


দিনহাটা: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১৮টি দোকান। শনিবার ভোরে ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) দিনহাটার (Dinhata) চওড়াহাট বাজারে। জানা গিয়েছে, বাজারের পেঁয়াজপট্টিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী বাবাই সাহার কথায়, এদিন ভোরে একটি দোকানে আগুনের (Fireplace) লেলিহান শিখা দেখতে পান তিনি। এরপরই দমকলকে ফোন করা হয়। এদিন ঘটনার খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিক শংকর সেন বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্রই কাজ শুরু করি। প্রায় চার ঘন্টার প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিন ঘটনাস্থলে আসেন উওরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি জানান, ব্যবসায়ীদের অসচেতনতাও এই আগুন লাগার জন্য কিছুটা দায়ী। প্রায় ১৮টি দোকান পুড়ে গিয়েছে। আজই তাদের হাতে যতটা সম্ভব আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। যাতে তাঁরা দোকানগুলো পুনরায় শুরু করতে পারেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার কথায়, তাঁর সুপারির দোকান আগুনে পুড়ে গিয়েছে। এর ফলে তাঁর প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামীর বক্তব্য, বাজারে ব্যবসায়ীদের অসচেতনতা যেমন রয়েছে, তেমনি নিয়ন্ত্রিত বাজার সমিতির অবহেলাও রয়েছে। শুধু এবারই নয়, এর আগেও একাধিকবার এই বাজারে আগুন লেগেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *