Congress Employee’s Physique Discovered | হরিয়ানায় কংগ্রেস কর্মীর রহস্যমৃত্যু, সুটকেস থেকে উদ্ধার দেহ, ঘটনায় গ্রেপ্তার ১

Congress Employee’s Physique Discovered | হরিয়ানায় কংগ্রেস কর্মীর রহস্যমৃত্যু, সুটকেস থেকে উদ্ধার দেহ, ঘটনায় গ্রেপ্তার ১

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় (Haryana) কংগ্রেস কর্মী হিমানি নারওয়ালের রহস্যমৃত্যুর ঘটনায় (Congress Employee’s Physique Discovered) গ্রেপ্তার করা হল একজনকে। সোমবার হরিয়ানা পুলিশের তরফে একথা জানানো হয়েছে।

সম্প্রতি সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে পরিত্যক্ত সুটকেস থেকে ২২ বছরের হিমানি নারওয়ালের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তরুণীকে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশে দেহটি সুটকেসে ভরে ফেলে দেওয়া হয়।

ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল এই কংগ্রেস কর্মীকে। তাঁর মর্মান্তিক মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন হিমানির মা। তাঁর বক্তব্য, হিমানির রাজনৈতিক উত্থান দেখে অনেকে নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে শঙ্কিত ছিলেন। যার জেরেই এই খুন হয়ে থাকতে পারে। গত ২৭ ফেব্রুয়ারি তাঁর মেয়ের সঙ্গে শেষবার কথা হয় বলে জানান। একদিন পর কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুদার সঙ্গে একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কীভাবে তাঁর মৃত্যু হল, কে এর পেছনে রয়েছে বা রাজনৈতিক কারণেই এই মৃত্যু কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *