CM to put basis of Mahakal Temple

CM to put basis of Mahakal Temple

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আর মাত্র কয়েকমাস পর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে মহাকাল মন্দির শিলান্যাসে শিলিগুড়ির মাটিগাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের শিলান্যাস নিয়ে চলছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। মমতা সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে ভোটবাক্স আরও শক্তিশালী করতে চাইছে বলেই অভিযোগ বিজেপির। এই আবহে মহাকাল মন্দির শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে কী বার্তা দেন মমতা, সেদিকে নজর সকলের। অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।

বিকেল ৪.১৭: ভারতবর্ষের ১২টি জ্যোর্তিলিঙ্গ থাকবে। দু’টি প্রবেশপথ থাকবে। চার কোণে চার দেবতা। 
বিকেল ৪.১৫:
সাংস্কৃতিক হল, কনভেনশন সেন্টার, বারোটি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে।
বিকেল ৪.১২:
মমতা বলেন, “বিশ্বের অন্যতম বৃহত্তম শিবমন্দির হবে এটি। ১৭.৪১ একর জমির উপরে করছি। মহাতীর্থে এক লক্ষ দর্শনার্থী আসতে পারবেন। মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি করছি। মূর্তিটির মোট উচ্চতা ২১৬ ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটি ১০৮ ফুটের। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।” 
বিকেল ৪.১০:
অনুষ্ঠানে বক্তব্য রাখতে শুরু করলেন মুখ্যমন্ত্রী।
 দুপুর ৩.২৬: মাটিগাড়ায় অনুষ্ঠানস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *