CM Mamata Banerjee’s Dharna | নারী দিবসের ‘উপহার’: শনিবার থেকেই অ্যাকাউন্টে ঢুকছে যুবসাথীর টাকা, ঘোষণা মমতার

CM Mamata Banerjee’s Dharna | নারী দিবসের ‘উপহার’: শনিবার থেকেই অ্যাকাউন্টে ঢুকছে যুবসাথীর টাকা, ঘোষণা মমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee’s Dharna)। শনিবার ধর্মতলার মেট্রো চ্যানেলে এসআইআর (SIR) বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে আয়োজিত ধর্না মঞ্চ থেকে তিনি জানান, ‘যুবসাথী’ (Yuva Sathi) প্রকল্পের টাকা ১ এপ্রিলের বদলে এই শনিবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “কাল আন্তর্জাতিক নারী দিবস (Worldwide Womens Day)। তার উপহার হিসেবে ১ এপ্রিলের সময়সীমা এগিয়ে এনে আজ থেকেই যুবসাথীর টাকা দেওয়া হচ্ছে। ২১ থেকে ৪০ বছর বয়সি প্রায় ১ কোটি যুবক-যুবতী, যাঁরা অন্য কোনও ভাতা পান না, তাঁরা এই সুবিধার আওতায় রয়েছেন।” লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ভাগচাষিদের ভাতার প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন, রাজ্য সরকার সর্বদা সাধারণ মানুষের পাশে আছে।

ধর্না মঞ্চ থেকে এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আচমকা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন, “ভোটের এক মাস আগে কেন রাজ্যপাল বদলে দিলেন? কারণ আমি জানি, কিন্তু বলব না। তাঁকে থ্রেট করা হয়েছে। অনেকে চায় না রাজভবন বিজেপির পার্টি অফিস হোক।” দিল্লিতে ক্ষমতাসীন সরকারকে ‘মহম্মদ বিন তুঘলকের জ্যাঠার জ্যাঠামশাই’ বলে কটাক্ষ করে তিনি হুঁশিয়ারি দেন, “বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেব!”

বাংলার অর্থনৈতিক উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বেকারত্ব ৪০ শতাংশ কমেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এখন দেশে এক নম্বরে। শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেওচা-পচামি প্রকল্প এবং ছ’টি নতুন ইকোনমিক করিডোর—সব মিলিয়ে রাজ্যে কর্মসংস্থানের জোয়ার আসবে বলে তিনি দাবি করেন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, “আগের সরকারের ৬ লক্ষ কোটি টাকা দেনা শোধ করেছি আমরা। কেন্দ্রের কাছে এখনও ২ লক্ষ কোটি টাকা পাই। তবুও বাংলা আজ পরিকাঠামো ও জিডিপিতে এগিয়ে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *