CM Mamata Banerjee | ‘শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলা,’ নববর্ষের সকালে নিজের লেখা গানের মাধ্যমে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee | ‘শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলা,’ নববর্ষের সকালে নিজের লেখা গানের মাধ্যমে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের দিন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফেসবুকে দু’কলম লিখে নয়, তাঁর লেখা গানের ভিডিও পোস্ট করে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন রাজ্যের মানুষকে। মুখ্যমন্ত্রীর এহেন পোস্টে বেজায় খুশি হলেন তাঁর অনুগামীরা।

মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে গান গেয়েছেন সংগীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এদিন গান পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ।’

অন্যদিকে, পয়লা বৈশাখ দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই ঘোষণা অনুযায়ী আজ রাজ্য জুড়ে সরকারি স্তরে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবসের নানান অনুষ্ঠান। যা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। বাংলা নববর্ষে সমস্ত সরকারি অফিস ছুটি। তবুও এই বিশেষ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে আগামীকাল সরকারের পক্ষ থেকে রবীন্দ্রসদনের একতারা মুক্তমঞ্চে সকাল ৮টা থেকে দিনভর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে, সুব্রত বকসি তৃণমূলের রাজ্য সংগঠন থেকে শুরু করে জেলা, ব্লক ও বুথ স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার নির্দেশ দিয়েছেন। তাই তৃণমূলের নেতারা বাংলা নববর্ষে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছেন।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *