উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে নিহত বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর বাবা – মাকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেনশন দেবে রাজ্য সরকার। শনিবার মুখ্যসচিবের ফোনে নবান্ন থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আশ্বাস দিলেন বিতানের স্ত্রীকে ৫ লক্ষ টাকা এবং তাঁর বাবা-মাকেও ৫ লক্ষ টাকা দেওয়া হবে।
এদিন মুখ্যসচিবের ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত বিতান অধিকারীর বাবা-মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। নিহতদের স্ত্রী ও সন্তানকে ৫ লক্ষ টাকা ও মা-বাবাকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি বিতান অধিকারীর বাবা-মায়ের জন্য ১০ হাজার টাকা প্রতিমাসে পেনশন দেওয়া হবে। এরই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
বিস্তারিত আসছে………………
