Climate Replace | শীতের বিদায়ে গরমের এন্ট্রি? বৃহস্পতিবার থেকেই পালটে যাচ্ছে বাংলার আবহাওয়া!  

Climate Replace | শীতের বিদায়ে গরমের এন্ট্রি? বৃহস্পতিবার থেকেই পালটে যাচ্ছে বাংলার আবহাওয়া!  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই আমূল বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। জাঁকিয়ে শীত আর ফেরার কোনও সম্ভাবনা নেই বললেই চলে (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গ (North Bengal) এখনও তুলনামূলকভাবে শীতল থাকবে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে শীতের আমেজ আরও কিছুদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। তবে তাপমাত্রার বিশেষ বড় কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া স্বাভাবিকের আশেপাশে থাকবে বলেই জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে পারদ চড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের মতে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আর ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়াও অস্বাভাবিক নয়। অর্থাৎ, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই পুরোদমে শুরু হচ্ছে গরমের ‘ইনিংস’। দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, বীরভূম ও বাঁকুড়ার মতো জেলাগুলিতেও একই ছবি দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাও সামান্য বাড়তে পারে।

হঠাৎ এই গরম বাড়ার নেপথ্যে রয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে একটি ঝঞ্ঝা বর্তমানে সক্রিয় এবং সেটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর পরপরই আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ভারতে প্রবেশের অপেক্ষায়। এই দুইয়ের প্রভাবেই উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে এবং হুহু করে বাড়ছে তাপমাত্রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *