Climate Replace | বিদায়লগ্নে শীত! বসন্তের আবাহনে চড়ছে বাংলার পারদ, রইল আবহাওয়ার আপডেট…

Climate Replace | বিদায়লগ্নে শীত! বসন্তের আবাহনে চড়ছে বাংলার পারদ, রইল আবহাওয়ার আপডেট…

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা বলছে মাঘের শেষ, আর প্রকৃতির মেজাজেও এবার পরিবর্তনের সুর। ভোরের হালকা কুয়াশা আর হিমেল হাওয়ায় এখনও শীতের আমেজ থাকলেও, আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলার শীতের ইনিংস এবার শেষের পথে। কারণ বৃহস্পতিবার থেকেই রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও (North Bengal) শীতের কামড় আলগা হতে শুরু করেছে। আগামী কয়েকদিনে পরিস্থিতির আরও বদল ঘটবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। সারাদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের দাপট প্রায় শেষের মুখে।  সেখানেও আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী কয়েকদিনে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

সব মিলিয়ে, সাতসকালে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলার দিকে চড়া রোদ ও বাড়ছে তাপমাত্রা— এই দুইয়ের মিশেলেই কাটবে চলতি সপ্তাহের বাকি দিনগুলি। শীতের কামড় কাটিয়ে বাংলা এখন বসন্তের আগমনের অপেক্ষায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *