উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের ছেড়ে যাওয়া প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এর কারণে শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে একাধিক জেলায়।আবার রবিবারই মৌসুমী বায়ু বিদায়ের পর্ব শুরু। ১২ অক্টোবর উত্তরবঙ্গ এবং ১৮ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের পথ সুগম হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া (Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। আংশিক মেঘলা থাকবে আকাশ। পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কমবে বৃষ্টির সম্ভাবনাও।
দক্ষিণবঙ্গে (South Bengal Climate Replace) শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। যদিও রবিবার থেকে আর বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই।
