Climate Replace | নেমেছে পারদ, তবে বঙ্গে জাঁকিয়ে শীত কবে? কী বলছে আবহাওয়া দপ্তর?  

Climate Replace | নেমেছে পারদ, তবে বঙ্গে জাঁকিয়ে শীত কবে? কী বলছে আবহাওয়া দপ্তর?  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পারদ পতন হয়েছে রাজ্যজুড়ে। আপাতত শীতের আমেজ ভালোভাবেই টের পাচ্ছেন বঙ্গবাসী। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে উত্তর-পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোর বাড়লেই আরও কমবে তাপমাত্রা। আগামী কয়েক আবহাওয়া কেমন থাকবে বঙ্গে, তা জেনে নিন (Climate Replace)।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে অব্যাহত থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার দাপট বেশি থাকবে। আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে উত্তরবঙ্গে। তাপমাত্রায় বড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি কম থাকতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। তবে আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে পুরোপুরি শীত আসতে আরও কিছুটা দেরি হবে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *