Climate Replace | নিম্নচাপের জের, পুজোয় বৃষ্টির ভ্রূকুটি বঙ্গে! কী বলছে ওয়েদার রিপোর্ট?

Climate Replace | নিম্নচাপের জের, পুজোয় বৃষ্টির ভ্রূকুটি বঙ্গে! কী বলছে ওয়েদার রিপোর্ট?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বৃহস্পতিবার বিকেলে, যা ক্রমে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে ফের বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া (Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

নিম্নচাপের কারণে উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে রবিবার পর্যন্ত। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার। এছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) বেশকিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এই জেলাগুলিতে সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *