Climate Replace | আবহাওয়ায় বড় বদল! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

Climate Replace | আবহাওয়ায় বড় বদল! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্তের আমেজ ফুরিয়ে রাজ্যে এবার বৃষ্টির প্রবেশ। রবিবার থেকেই ভিজতে চলেছে বাংলা! আবহাওয়া (Climate Replace) নিয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব

উত্তরবঙ্গে (North Bengal Climate) রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা এবং উত্তর দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টির জেরে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Climate) দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ বেশকিছু জেলায় বৃষ্টি শুরু হবে। সোমবার বৃষ্টির দাপট বাড়বে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং মেদিনীপুরে। মঙ্গলবার দুই মেদিনীপুর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আপাতত বৃষ্টির দাপট সেভাবে না থাকলেও, সোমবার বা মঙ্গলবার হালকা বৃষ্টির ছিটেফোঁটা দেখা দিতে পারে। শনিবার থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শীতের আমেজ পুরোপুরি উধাও হয়ে এখন শহরে বসন্তের উষ্ণ ছোঁয়া।

মূলত বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢোকায় এবং পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয়তায় এই অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে শনিবার বিকেল থেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *